
WH Questions নিয়ে আর নয় ভয় !
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকের এই আয়োজন। এই আলোচনা WH Questions শিখনে সহায়ক হবে।
- WH question হলো WH যুক্ত শব্দ দিয়ে প্রশ্ন করা।
Example:
What is your name?
Who lives in Kathalia?
- WHযুক্ত শব্দঃ
What, Who,where, when, why,which, whom,
whose, এবং how.
- What এর অর্থ কী, Who -কে বা কারা, Where-কোথায়, When-কখন, Why -কেন, Which-কোনটি, whom-কাকে বা কাদেরকে, Whose-কার বা কাদের, How-কীভাবে, কেমন।
WH question এর শেষে Question sign (?) বসে।
WH questions দুই ভাবে করা যায়-
১। WH question + বাকী অংশ
Example:
Ratan is a poet.
WH question: Who is a poet.
২। WH question + auxiliary verb + subject + main verb+ বাকী অংশ।
Example:
She gets up at 6 a.m.
WH question : When does she get up?
- What (কী): কোন কিছু সম্পর্কে তথ্য জানতে ব্যবহার করা হয়।
Example:
I like eating mangoes.
WH question: What do you like?
- পেশা জিজ্ঞেস করতে what দিয়ে প্রশ্ন করা হয়।
Example:
My father is a doctor.
WH question: What is your father?
- Who (কে): subject ব্যাক্তি হলে এবং তা আন্ডারলাইন করা থাকলে Who দিয়ে প্রশ্ন করতে হয়।
Example:
Rafee is a student.
WH question: Who is a student?
- Where (কোথায়): স্থান/জায়গা আন্ডারলাইন করা থাকলে where দিয়ে প্রশ্ন করতে হয়।
Example:
He lives in Kathalia.
WH question: Where does he live?
- When (কখন): সময় এর নিচে দাগ থাকলে when দিয়ে প্রশ্ন করতে হয়।
Example:
They came yesterday .
WH question: When did they come?
- Why (কেন, কি জন্য) কেন / কী জন্য দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নিচে দাগ দেওয়া থাকলে why দিয়ে প্রশ্ন করতে হবে।
Example:
They eat to live.
WH question: Why do they eat?
- Which (কোনটি): Which দ্বারা subject এবং object কে প্রশ্ন করা যায়।
subject কে প্রশ্ন করলে Which + subject এর head word + বাকী অংশ বসে।
Example:
English book is my favourite.
WH Question : Which book is your favourite?
Note: my থাকলে Your হবে।
- Which দ্বারা Object এর adjective কে প্রশ্ন করলে which + object এর noun+ auxiliary verb + subject + বাকী অংশ বসে।
Example :
He loves a blue pen.
WH Question: Which pen does he love?
- Which সাবজেক্ট হিসেবে বসলে Which + প্রদত্ত বাক্যের সাবজেক্ট এর পরবর্তী অংশ।
Example:
Hamlet is a drama.
WH question : Which is a drama?
- Whom (কাকে): Object (ব্যক্তি) এর নিচে দাগ থাকলে whom দিয়ে প্রশ্ন করতে হয়।
Example:
He met his father.
WH question : Whom did he meet?
- Whose (কার): কোন বস্তু কার বুঝাতে বস্তুর মালিকের নিচে দাগ থাকলে whose দিয়ে প্রশ্ন করা হয়।
Example :
This is his car.
WH question: Whose car is this?
- How (কীভাবে, কেমন): কীভাবে দিয়ে verb-কে প্রশ্ন করলে উত্তরের নিচে দাগ থাকলে How দিয়ে WH question করতে হয়।
Example:
Ratan walks slowly.
WH question: How does Ratan walk?
- অবস্থা কেমন বুঝাতে How দিয়ে প্রশ্ন করা হয়।
Example:
I am fine.
WH question: How are you?
Md. Safikul Islam
BA (hons), MA in English (JnU)
Trained in Teaching English from British Council
TESOL certified (SUB)