1. admin@ichchashakti.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

মীরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি ২০২৫ অনুষ্ঠিত, প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৮ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

এস এম জাকারিয়া, মীরসরাই, চট্টগ্রাম

 

আদর্শ শিক্ষক ফেডারেশন মীরসরাই উপজেলা কর্তৃক মেধাবৃত্তি ২০২৫ সম্পন্ন করা হয়েছে। এইবার সর্ব প্রথম শিক্ষক ফেডারেশন মীরসরাই উপজেলায় ডিজিটাল (মেশিনের মাধ্যমে) পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়নের সিদ্ধান্ত গ্রহণ করেন শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি ২০২৫ আয়োজক কমিটি । এ বছর চতুর্থ থেকে দশম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য এসিদ্ধান্ত গৃহীত হয়। মীরসরাইয়ে ১ম বারের মতো এই পদ্ধতিতে কোনো মেধা বৃত্তি পদ্ধতি চালু হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

 

১৩ ডিসেম্বর, ২০২৫ (শনিবার) সকাল ১০:৩০ ঘটিকা হতে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে আরম্ভ হওয়া এই মেধা বৃত্তি পরীক্ষায় মোট ৬টি কেন্দ্রে মীরসরাইয়ের বিভিন্ন বিদ্যাপীঠের সাড়ে তিন হাজারেরও অধিক শিক্ষার্থী অংশ নেয়। এসময় উক্ত পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন একযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার আমীর মাওলানা নূরুল কবীর, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক ও মীরসরাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, চট্টগ্রাম উত্তর জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুরুন নবী, শিক্ষক ফেডারেশন মীরসরাই উপজেলার সভাপতি মাও শিহাব উদ্দিন, সাবেক কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, মীরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম।

 

এসময় উক্ত পরিদর্শক টিমের সাথে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ারুল হক নিজামী, মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মাঈন উদ্দিন, এম. আনোয়ার হোসেন, শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা আবু আরাবি মো. ইব্রাহিম, শিক্ষক ফেডারেশন মীরসরাই পৌরসভা দায়িত্বশীল মোহাম্মদ জাকারিয়া, জোরারগঞ্জ থানার উপপরিদর্শক মোস্তাকিম, শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি ২০২৫-এর সদস্য সচিব মো. নাজিম উদ্দিন এবং যুগ্ম সদস্য সচিব নিতাই চন্দ্র দাস।

 

ডিজিটাল পদ্ধতিতে প্রথমবারের মতো উত্তরপত্র মূল্যায়ন হবে বলে শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি ২০২৫ ঘিরে অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সন্তোষ প্রকাশ পেয়েছে।

 

এই মেধা বৃত্তি সম্পর্কে শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি ২০২৫-এর সদস্য সচিব মো. নাজিম উদ্দিন বলেন – মীরসরাইয়ের শিক্ষার্থীদের পাঠ ও মেধার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে পরিচালিত এই মেধা বৃত্তি পরীক্ষা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশা-আল্লাহ্। তিনি এবিষয়ে মীরসরাইয়ের সর্বস্তরের শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park