1. admin@ichchashakti.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

আসতেও উৎসব যেতেও উৎসব —– মো: মাহাবুর রহমান 

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৮ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

আসতেও উৎসব যেতেও উৎসব

মো: মাহাবুর রহমান 

 

কেঁদেছিলাম আমি আসবার কালে,
ফুটেছিল হাসি স্বজনের মাঝে।
আমায় নিয়ে নাচানাচি
ভিড় জমেছিল গৃহে,
পলক মেলে দেখবে আমায়
একটু নেবে নরম কোলে।

ছুরি-ছোরার টানাটানি
নানা–দাদার ছিঁড়ে দাড়ি,
মাতৃকোলে আসতেই চারিদিকে উৎসব
স্বজনে ভরা আমার বাড়ি।
আমি শুয়ে আছি যে ভাই
উৎসব লেগেছে আমার প্রাঙ্গণে,
আমি কি আর দেখতে পাই
এই আলো–হাসির অঙ্গনে?

দেহ যখন শুয়ে,
স্বজনদের ভিড় জমেছে প্রাঙ্গণে,
শেষ দেখা দেখবে নয়ন মেলে
আসিতেছে সারি সারি,
স্বজনদের আগমনে লেগেছে ধুম
সকলে করছে আমায় দেখার কারাকাড়ি।
আসবার কালে কেঁদেছিলাম আমি,
যাবার কালে কাঁদবে সবাই,
এই নিয়মে বাঁধা জীবন—
এড়াতে কি পারে ভাই?

আসতেও উৎসব, যেতেও উৎসব,
দেহ পড়ে থাকে নিশ্চল
কথা বলে নীরব নীড়,
কানায় কানায় ভরে ওঠে
শেষ ভালোবাসার ভিড়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park