1. admin@ichchashakti.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

 হৃদয় মঞ্জিলে সুসম্পর্ক গড়ে ওঠে —- মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫২ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

 হৃদয় মঞ্জিলে সুসম্পর্ক গড়ে ওঠে

মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী

 

আমার খুবই অপরাধ ছিলো

আমি তোমাকে ভালোবাসি

এতো টুকু রেখো জানি

এটা মৃত্যুর মতোই সত্য।

 

যেমন মৃত্যু এড়িয়ে যাওয়া যায় না

আমি তোমাকে ভুলতে পারবো না

স্মৃতি ময় মুহূর্ত গুলো ভুলে যাওয়া

আমার পক্ষে সত্যিই অসম্ভব।

 

এটা কোন মুহূর্তের মোহ নয়

ঘুমের ঘোরে  স্বপ্নের স্বপ্ন নয়

এটা সেই সত্য প্রকৃতি সুন্দর

যা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত।

 

অটল থাকে ভালোবাসার বহিঃপ্রকাশ

বিশ্বাস সম্মান মর্যাদা সততায় সত্যে

রাগ অভিমান মুছে ফেলে শান্তির নীড়ে

হৃদয় মঞ্জিলে সুসম্পর্ক গড়ে ওঠে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park