1. admin@ichchashakti.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

বৃদ্ধ কবি —- মো. সুমন মিয়া

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৬ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

বৃদ্ধ কবি

মো. সুমন মিয়া

 

সময় এক বৃদ্ধ কবি

ধূসর তার কলম,

নীরবে সে লেখে দিন

আমার অস্তিত্ব-ক্রম।

 

তার খাতায় আমি শুধু

একটি ক্ষুদ্র স্বর,

মুছলে বাক্য থাকে তবু

অটল ছন্দের ঘর।

 

জন্ম-মৃত্যু তার ছন্দ

শ্বাসের উঠানামা,

আমি ক্ষণিকের প্রশ্ন

অনন্তের মাঝখানা।

 

অর্থ খুঁজি না আর

মুছে গেলে নাম,

ছন্দে থাকলেই যথেষ্ট

সেটাই বড় দাম।

 

সময় যাবে, কবি যাবে

থাকবে শুধু গান,

শব্দ মুছেও ছন্দ বাঁচে

এই সত্যই জ্ঞান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park