1. admin@ichchashakti.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

মৃত্তিকার অবিনাশী ধ্রুবতারা —– ​আব্দুল কাদের

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

মৃত্তিকার অবিনাশী ধ্রুবতারা

​আব্দুল কাদের

 

​তিমির চিরে উদিত জ্যোতি খালেদা জিয়া নাম

হৃদয়পুরে অক্ষয় রয় জনতারই প্রণাম।

 

নব্বইয়ের ওই রুদ্র রোষে ছিলেন গরীব দুখে,

আশার তরী ভিড়িয়েছিলেন বঞ্চিতেরই মুখে।

 

কারাবাসেও কালনাগিনী পারেনি কভু ডরাতে

বিচ্যুত ওই লক্ষ্য হতে ঘোর অমাবস্যা রাতে।

 

বজ্রকণ্ঠে বলেছিলেন এই মাটি আমার সাথী

চলে যাননি দেশ ছেড়ে, জ্বেলেছেন আশার বাতি।

 

​সংগ্রামেরই তপ্ত পথে ইতিহাসের পাতা

সাহস দিয়ে রক্ত রাঙা অমর কাব্য গাঁথা।

 

ক্লান্তি শেষে মিশেছেন আজ অনন্তের ওই নীড়ে

দোয়া করি ঠাঁই যেন হয় জান্নাতী ওই ভিড়ে।

 

​মাটির মায়ায় ঘুমিয়ে আছেন দেশের ধ্রুবতারা

স্মৃতির প্রদীপ জ্বলবে মনে হবে না দিশাহারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park