1. admin@ichchashakti.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের প্রথম প্রিন্ট ম্যাগাজিন প্রকাশ

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৩৯৯ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

ডেক্স রিপোর্টঃ

 

আলহামদুলিল্লাহ। ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের জন্য এক ঐতিহাসিক ও আনন্দঘন মুহূর্ত প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে ইচ্ছাশক্তি ম্যাগাজিন -এর জানুয়ারি–ফেব্রুয়ারি ২০২৬ সংখ্যা। দীর্ঘদিনের পরিকল্পনা, স্বপ্ন ও পরিশ্রমের ফসল হিসেবে এই প্রিন্ট ম্যাগাজিন এখন পাঠকের হাতে পৌঁছাতে শুরু করেছে এবং ইতোমধ্যেই সাহিত্যপ্রেমীদের মাঝে সাড়া ফেলেছে।

 

এই সংখ্যাটিতে মোট ১২টি বিভাগে দেশের বিভিন্ন প্রান্তের ৬৪ জন লেখকের লেখা স্থান পেয়েছে। গল্প, কবিতা, প্রবন্ধ, সাহিত্যচিন্তা, সমসাময়িক ভাবনা, মননশীল লেখা ও সৃজনশীল উপস্থাপনার সমন্বয়ে ম্যাগাজিনটি পেয়েছে এক ভিন্নমাত্রার রূপ। নবীন ও প্রবীণ লেখকদের সম্মিলিত অংশগ্রহণ ইচ্ছাশক্তি ম্যাগাজিনকে করেছে আরও বৈচিত্র্যময় ও পাঠযোগ্য।

 

ইচ্ছাশক্তি ম্যাগাজিন এটি একটি সাহিত্যিক আন্দোলনের অংশ। যেখানে লেখকের চিন্তা, পাঠকের অনুভব এবং সময়ের বাস্তবতা একসঙ্গে মিলিত হয়। প্রতিটি লেখা পাঠককে ভাবতে শেখায়, অনুভব করায় এবং সাহিত্যের আলোয় নিজের ভেতরটাকে নতুন করে আবিষ্কার করার সুযোগ করে দেয়।

ম্যাগাজিনটি বর্তমানে রকমারি ডট কমসহ বিভিন্ন অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে। পাশাপাশি ইচ্ছাশক্তি বুক শপ, স্বপ্ন বুক শপ, কাব্যসুধা বুক শপ, কুঁড়েঘর বুকশপ, সীমান্ত বুক শপ এবং সরাসরি ইচ্ছাশক্তি প্রকাশনী থেকেও সংগ্রহ করা যাচ্ছে। অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই সহজলভ্য হওয়ায় দেশের যেকোনো প্রান্তের পাঠক ম্যাগাজিনটি হাতে পাওয়ার সুযোগ পাচ্ছেন।

 

ইচ্ছাশক্তি প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়, একজন পাঠকের আস্থা ও বিশ্বাসকে তারা শুধুই একটি অর্ডার হিসেবে দেখেন না; বরং সেটিই তাদের পথচলার প্রেরণা, স্বপ্নকে বাঁচিয়ে রাখার শক্তি। পাঠকদের ভালোবাসাতেই ইচ্ছাশক্তি ম্যাগাজিন আজ এক পাঠক থেকে আরেক পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে, লোক থেকে লোকান্তরে ছড়িয়ে দিচ্ছে চিন্তা, চেতনা ও সাহিত্যের আলো।

 

যারা এখনো নিজেদের কপিটি সংগ্রহ করেননি, তাদের জন্য এটি নিঃসন্দেহে এক দারুণ সুযোগ। নিজের জন্য, প্রিয়জনের জন্য কিংবা ভালোবাসার উপহার হিসেবে ইচ্ছাশক্তি ম্যাগাজিন হতে পারে একটি অর্থবহ নির্বাচন। তবে সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত অর্ডার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

অর্ডার কনফার্ম করতে ইনবক্স করার পাশাপাশি যোগাযোগ করা যাচ্ছে 📞 ০১৯৭৫-২৭৪৬১৪ নম্বরে।

 

ইচ্ছাশক্তি ম্যাগাজিন-
পড়ুন, অনুভব করুন, ছড়িয়ে দিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park