1. admin@ichchashakti.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

বইয়ের ঘ্রাণ —– বি এম মিজানুর রহমান

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৩৩৬ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

বইয়ের ঘ্রাণ

বি এম মিজানুর রহমান

 

নতুন বছর প্রথম দিনে

হাতে নতুন বই,

নতুন বইয়ের ঘ্রাণে আসে

উপরে উঠার মই।

 

স্বপ্ন পথে এগুতে চাই

সঠিক শিক্ষা আজ,

শিক্ষা রয় যে নতুন বইয়ের

প্রতি পাতার মাঝ।

 

সোনার বাংলা গড়তে হলে

পড়তে হবে বই,

শিক্ষা নাহি নিলে মোরা

পিছিয়ে যে রই।

 

বুকে জড়ায় ভক্তি ভরে

নিয়ে বইয়ের ঘ্রাণ,

যোগ্য মানুষ হয়ে উঠবে

হাসিখুশি প্রাণ।

 

কোমলমতি ছোট্ট শিশু

নিবে বইয়ের জ্ঞান,

দক্ষ হয়ে রাখবে তারা

বাংলাদেশের মান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park