1. admin@ichchashakti.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

সরিষা ফুলের হাসি —– মোঃ ওসমান গণি

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১২০ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

সরিষা ফুলের হাসি

মোঃ ওসমান গণি

 

শীতের ছোঁয়ায় নতুন রূপে

গাঁয়ের মাঠ হাসে,

নানান রকম ফসল ফলায়

কৃষক ভালোবেসে।

 

হলুদে ঘেরা প্রকৃতির মাঝে

দেখি নতুন এক রূপ,

শীত আসলে সরিষার হাসি

দেখতে লাগে অপরূপ।

 

সূর্য্যের আলোয় শিশির বিন্দু

ছড়ায় রূপের ঝলক,

সরিষা ফুলের সৌন্দর্য দেখে

সরেনা চোখের পলক।

 

মধুর আহরণে সরিষা ফুলে

মৌমাছিরা সব আসে,

ঠান্ডা হাওয়ায় মেঘের ভেলা

আকাশের বুকে ভাসে।

 

গাঁয়ের সকল মাঠেই যেনো

এক অপরূপ দৃশ্য,

সরিষা ফুলের রূপের বাহার

দেখে যে সারা বিশ্ব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park