1. admin@ichchashakti.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

আল্লাহ মহান —- মাওলানা মোঃ ফরিদুল ইসলাম

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

আল্লাহ মহান

মাওলানা মোঃ ফরিদুল ইসলাম

 

অবাক পৃথিবী, তবু তুমি রহস্যময় মহান,

বুদ্ধির সীমায় থেমে যায় তোমার চিন্তার রেখা,

মুমিন হৃদয় খোঁজে তোমারই অদৃশ্য নিদান,

তবু পায় না সে কভু তোমার কীর্তির দেখা।

 

খুঁটি ছাড়া নীল গগন তুমি রাখো স্থির করে,

নক্ষত্র মালা জ্বলে তোমারই নিপুণ ইশারায়,

সৃষ্টি তোমার অগাধ সাগর, ডুবি যতই তরে,

তবু বোঝা যায় না তোমার অশেষ মহিমায়।

 

বিবেক আমার থমকে দাঁড়ায় বিস্ময়ের ভারে,

তোমার ইচ্ছায় চলে জগত, সময়ের ধারা,

মানুষ তবু খোঁজে তোমায় যুক্তির অন্ধকারে,

ভাঙে না সে পর্দা, থাকে দূরেই তোমার তারা।

 

হে আল্লাহ মহান, তুমি সর্বশক্তির আধার,

তোমারই কৃপায় জাগে হৃদয়ে বিশ্বাসের সুরধার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park