1. admin@ichchashakti.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

কৃষকের কবিতা —- রোমান মিয়া

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩৩ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

কৃষকের কবিতা

রোমান মিয়া

 

তুমি পারলে আমায় দুঃখ দাও,

কখনো দুঃখ পাই তুমি কাঁদাও,

কষ্ট পেয়ে পদ্য লিখতে পারি,

আমি বহু যুগ অপেক্ষা করি;

একটি কালজয়ী কবিতার জন্য,

তাই কষ্ট নাই, কখন হব গণ্য !

তবে কৃষকের দুই চোখ, আর দুই হাত,

কৃষক হয়ে কৃষককে কথার আঘাত দিবেনা রাত।

 

তুমি যে কষ্ট দাও আমাকে সেইদিন,

যেদিন মোর ক্ষেতের কাঁচা আইল,

তুমি খুব বেশি করে কাট যে কাল;

 

তুমি আরও যে আবার একদিন,

তোমার কিছু কি মনে নেই ঐ দিন;

নতুন ধানের কাঁচা সবুজ ফসল,

হঠাৎ তুমি গোপনে কাট করো দখল;

তোমার গরুর ঘাসের লাগি নিয়ে যাও,

তুমি কৃষক হয়ে আর একজন কৃষকের;

ক্ষতি করেছ কৃষক তুমি, দুঃখ কৃষক লোকের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park