1. admin@ichchashakti.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

গোধূলি সাঁঝে —- ফিরোজ শাহীন আলাল 

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ২০০ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

গোধূলি সাঁঝে

ফিরোজ শাহীন আলাল 

 

তোমার অপেক্ষায় বিদীর্ণ জীবন

শিউলি ঝরা ভোর—বকুল ঝরা দুপুর

রামধনু রাঙা বিকেল গোধূলি রাঙা সাঁঝে

চাঁদ তারার লুকোচুরি মেঘমেদুরে!

জোছনা আলোয় সিক্ত হৃদয়ের কারণীশ

ছায়াপথ মিল্কিওয়ে গ্যালাক্সির নিহারিকা পুঞ্জ

জোনাক পিদিম জ্বালা আক্ষেপ বেদনা

নিরুত্তাপ হৃদয়ের অব্যক্ত দ্যোতনা—!

অপেক্ষার প্রহর গুনতে গুনতে

জীবনের পঙ্খিল সময় বিবর্ণ

তবুও তোমাকে ভুলতে পারি না

রামধনু বিকেল—গোধূলি সাঁঝে

সঙ্গোপনে পাওয়া হলোনা—!

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park