1. admin@ichchashakti.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

প্রেমের অনটনে —- রকিবুল ইসলাম

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬২ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রেমের অনটনে

রকিবুল ইসলাম

 

সারাদিন শুধু তোমায় ভেবে,

বেলা যায় মোর কেঁটে।

যদিও তুমি হেয়ালি হয়ে,

কর তব হেলা মোরে।

 

সারাদিন শুধু তোমায় ভেবে,

আঁকি তব মম মানসপটে।

যদিও তুমি বড্ড বেখেয়ালে,

রেখে যাও মোরে অনাদরে।

 

সারাদিন শুধু তোমায় ভেবে,

রচি যত গান কবিতা।

তব অবহেলা,তব তাচ্ছিল্ল্যে,

বেকার আজ সবই তা।

 

সারাদিন শুধু তোমায় ভেবে,

মন বসে না কাজে।

একলা আমার উদাস মননে,

সারা বেলা যায় কেঁটে।

 

সারাদিন শুধু তোমায় ভেবে,

দিন যেত মোর হেসে,

ভাবিনি তা যাবে কেঁদে,

আমাতে তব “প্রেমের অনটনে!”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park