1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

মোঃ সাগর ইসলাম মিরান -এর একটি কবিতা

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১০৪ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

শরৎ এসেছে

মোঃ সাগর ইসলাম মিরান

গলাচিপা, পটুয়াখালী, বাংলাদেশ।

ইচ্ছাশক্তি আইডি নং- ০০২০২২০৭৯২

 

আবার এসেছে শরৎ

সাদা মেঘের আকাশে।

আবার এসেছে শরৎ ঐ

কাশবনের সেই বাতাসে।

 

শরৎ আসে খুশি নিয়ে

আসে মৃদু হাসিতে।

শরৎ আসে আনন্দতে

শীতের বার্তা পাঠাতে।

 

শরৎ আসে বর্ষার বিদায়ে

শাপলা ফোটার শেষে।

শরৎ আসে আমেজ নিয়ে

ষড়ঋতুর এই দেশে।

 

শরৎ আসে বন্ধু নিয়ে

মেঘমালার বেশে।

শরৎ আসে ভূপৃষ্ঠে তাই

প্রজাপতি হাসে।

 

শরৎ আসে শেষ বিকেলে

কুয়াশার আবরনে।

শরৎ আসে নিশি রাতে

নির্জন ও কাননে।

 

আকাশ যেন শিমুল তুলা

রোদ দিয়েছে কে।

আমার মনে আনন্দ আজ

শরৎ এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park