1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

সিলেট এটিআইতে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

মোঃ জুবায়েদ আহমেদ, সিলেট প্রতিনিধি:

 

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খাদিম নগর, সিলেট (এটিআই) কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হলো পিঠা মেলা ও নবান্ন উৎসব। এই উৎসবে শিক্ষার্থীরা তাদের দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শনের জন্য মোট ১১টি স্টল সাজিয়েছিল।

 

উৎসবের উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ কৃষিবিদ সুব্রত চক্রবর্তী, যিনি শিক্ষার্থীদের অংশগ্রহণকে উৎসাহিত করেন এবং তাদের সাফল্যের জন্য শুভকামনা জানান।

 

অত্র প্রতিষ্ঠানের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী মোঃ রবিউল ইসলাম খান রবিন (রাশশাদ) জানান, এই আয়োজনটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা। পিঠা মেলা ও নবান্ন উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে পরিচয় করিয়েছেন।

 

উৎসবটি সফলভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক এবং আয়োজক কমিটি সকলেই আনন্দিত এবং আগামীতে এর চেয়ে বড় এবং বেশি রঙিন আয়োজনের প্রত্যাশা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park