1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩০২ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

এম আলমগীর হোসেন (বাগেরহাট),

 

আজ ২২ নভেম্বর শনিবার বেলা ১১ ঘটিকায় বাগেরহাট সাহিত্য পরিষদের উদ্যোগে পরিষদের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ সলিমুল্লাহ এলিস এর নিবন্ধ সংকলন “কলমে কলামে” গ্রন্থের মোড়ক উন্মোচন ও লেখক আড্ডা অনুষ্ঠিত হয়। অধ্যাপক আসাদুজ্জামান(জামান আসাদ) এর সভাপতিত্বে জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মীর মোহাম্মদ মুজিবর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এবিএম মোশাররফ হোসন ( সাংবাদিক), জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি প্রফেসর মোস্তাহিদুল আলম রবি, সাবেক বন কর্মকর্তা গাজী মতিয়ার রহমান। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন গীতিকার ও কবি ওমর আলী, প্রকাশিত বইয়ের নিবন্ধ থেকে পাঠ করেন বাচিক শিল্পী ভূমি কর্মকর্তা কবি জাকির হোসেন, স্বরচিত কবিতা পাঠ করেন সাবেক পরিসংখ্যান কর্মকর্তা কবি আলহাজ্ব মোহাম্মদ বরকত আলী। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন শিক্ষাবিদ সাংবাদিক আইনজীবী, কবি-সাহিত্যিক ও বিভিন্ন স্তরের সাহিত্য প্রেমী জ্ঞানীগুণীজন ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগেরহাট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম, আলমগীর হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park