1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশ গীতা পরিষের কর্তৃপক্ষ হইতে  এইচএসসি সংবর্ধনা ২০২৫ ইং

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

সুব্রত দাশ প্রতিনিধি :

 

বাংলাদেশ গীতা পরিষদ সীতাকুন্ড উপজেলা শাখার কর্তৃপক্ষ হইতে ২১ নভেম্বর রোজ শুক্রবার চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলায় রামকৃষ্ণ মিশন গিরীশ ধর্মশালায় সকাল দশটার সময় এইচএসসি সংবর্ধনা আয়োজন করা হয়।

 

এতে উপস্থিত ছিলেন সীতাকুন্ড রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী  ভক্তি প্রদানন্দ মহারাজ।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গীতা পরিষদ সীতাকুণ্ড উপজেলা শাখা’র  উপদেষ্টা এবং বারৈয়াঢালা শ্রী শ্রী নারায়ণ আশ্রমের সহ-সভাপতি শ্রী রতন কুমার নাথ।

 

বাংলাদেশ গীতা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ডাক্তার প্রবীন শংকর দাশ। যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল চন্দ্র দাশ।

 

উক্ত অনুষ্ঠানে আরো অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার ভবরঞ্জন দেবনাথ। গীতা সংগঠন  এবং বাংলাদেশ গীতা পরিষদের শুভাকাঙ্ক্ষী। বাংলাদেশ গীতা পরিষদ সীতাকুণ্ড উপজেলা শাখার সিনিয়র সদস্য রত্না দেবী। সদস্য সচিব শিশির দেবনাথ। যুগ্ন আহ্বায়ক মিঠুন সাহা। গীতা সংগঠন এবং বাংলাদেশ গীতা পরিষদ সীতাকুন্ডু উপজেলার শুভাকাঙ্ক্ষী রুপন দেবনাথ। উক্ত অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তব্য রাখেন সীতাকুন্ড উপজেলা কমিটির সম্মানিত আহ্বায়ক অনিক নাথ সঞ্জয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park