
এস এম জাকারিয়া, মীরসরাই, চট্টগ্রাম
চট্টগ্রামের প্রবেশ দ্বার মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ এলাকায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো “রহমতাবাদ আন-নুর পাঠাগার” নামের একটি ইসলামি পাঠাগার উদ্বোধন ও সে উপলক্ষে সীরাতুন্নবী (সা.) মাহফিল।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান। এসময় উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী এবং আলেমে দ্বীন মাওলানা নুরুল কবির।
উক্ত মাহফিলে চট্টগ্রাম বহদ্দার হাটস্থ দারুল ইরফান একাডেমির অধ্যক্ষ মাওলানা কেফায়েত উল্লাহ এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন –
উত্তর চট্টলার উম্মুল মাদারিস খ্যাত দেড়শত বছরের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা রেজাউল হক নিজামী।
ওয়ার্ড দায়িত্বশীল আশরাফের সঞ্চালনায় উক্ত মাহফিলে প্রধান ওয়াজিন ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর আরবী বিভাগের সহযোগী অধ্যাপক এবং চট্টগ্রাম চকবাজারস্থ নবাব ওয়ালী খাঁ জামে মসজিদের খতিব ড. মাওলানা মাহমুদুল হাসান।
এছাড়া উক্ত মাহফিলে বিশেষ আলোচক হিসেবে ছিলেন রাঙ্গুনিয়া আলমশা পাড়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান, আবুতোরাব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা এমদাদুল হক নিজামী।
অনুষ্ঠানের প্রধান ওয়াজিন বলেন, সীরাতে রাসূল (সা.), নবীদের জীবন এবং তাঁদের কর্মজীবন আমাদের জন্য সর্বোত্তম দিশা। যদি আমরা নবীদের জীবনী, চরিত্র ও আদর্শ মেনে চলি, তাহলে দুনিয়ার সফলতা যেমন অর্জিত হবে—তেমনি আখিরাতের মুক্তিও লাভ করবো।
তিনি আরও বলেন, নবীদের জীবন আলোচনার মাধ্যমে মানুষ সত্য, ন্যায়, ধৈর্য, ইমান ও উত্তম চরিত্রের পথে হাঁটতে শেখে। আজকের এই সীরাতুন্নবী (সা.) মাহফিলের মাধ্যমে সমাজে শান্তি, সৌহার্দ্য ও নৈতিকতার চর্চা আরও বিস্তৃত হবে ইনশাআল্লাহ।
এসময় উক্ত মাহফিলে রহমতাবাদ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতা সহ মীরসরাইয়ের বিভিন্ন স্থান থেকে আগত মুসলিম জনতা উপস্থিত ছিলেন।