1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর নির্বাহী পরিষদ গঠন সম্পূর্ণ হয়েছে

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

শিশির রাজন, স্টাফ রিপোর্টার

 

গতকাল অনুষ্ঠিত এ.এস.এল নির্বাহী পরিষদ নির্বাচনের মাধ্যমে আজ গঠিত হয়েছে অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর নির্বাহী পরিষদ।

 

এ বছর প্রতিষ্ঠানটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাঙ্গামাটি জেলার কৃতি সন্তান,রাঙ্গামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী কবি ও সম্পাদক বিথী চাকমা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুমিল্লা জেলার কৃতি সন্তান কবি ও সংগঠক শিশির রাজন,সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশবরেণ্য পুষ্টিবিদ কবি লিনা আকতার।   সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন স্বতন্ত্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক,বাংলাদেশ মানবকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান। উপ্ত নির্বাচনে সহ-সভাপতি পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন: হৃদয় সানা,মোঃ ইব্রাহিম হোসেন,আরিফ মোর্শেদ। গ্রন্থাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন পপি রানী বিশ্বাস এবং সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আকাশ সরকার। উপ্ত নির্বাচনে সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন রামিম আহমেদ এবং দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মুন্না রহমান। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন শাহরিয়ার বুলবুল। উপ্ত নির্বাচনে নির্বাহী সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন: আলফিন মল্লিকা,বিপ্রজিত দাশ,জয় দাশ,মারিয়া আক্তার,জাহাঙ্গীর হোসেন,শাকিল হাসান,আহসান হাবিব মান্না,দীপংকর রায়,আবু হানিফ আল সৈকত, মেঘলা জেসওয়াল,বশির আহমেদ রনি।

 

নির্বাচন প্রসঙ্গে উপ্ত প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা জনাব বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ(অবঃ) নূরুল ইসলাম খান বলেন,নির্বাচন কর্মকর্তা আমাদের সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন উপহার দিয়েছেন। আমি আশাবাদী নতুন নির্বাহী পরিষদ আমাদের পাঠাগার এর মান-উন্নয়নে ব্যপক ভুমিকা পালন করবে।

 

নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কর্মকর্তা জনাব শরিফুল ইসলাম বলেন: আমি খুবই আনন্দিত এত সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পেরে। ভবিষ্যতে আমি সুযোগ পেলে আবার এ.এস.এল এর সেবা করবো।

 

নব নির্বাচিত সভাপতি বিথী চাকমা বলেন: যারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন তাদের ধন্যবাদ,আমি প্রশাসক নই সেবিকা,আমি এসেছি আপনাদের সেবা করতে। সভাপতি শুধু একটি পদ নয় এটি দ্বায়িত্ব আমি সর্বোউচ্চ চেষ্টা করবো আমার উপর অর্পিত দ্বায়িত্ব পালনে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park