1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

মদিনা রাষ্ট্র গঠনে নবী করীম )ﷺ( এর রাজনৈতিক দূরদর্শিতা

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

 মোহাম্মদ মোহছেন মোবারক 

শিক্ষার্থী, আলিম ২য় বর্ষ, বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া মাদ্রাসা মাদ্রাসা, 

আনোয়ারা, চট্টগ্রাম।  

 

পৃথিবীর ইতিহাসে এমন এক আলোকিত অধ্যায় রয়েছে, যার আলো আজও মুসলমান ছাড়াও বিশ্বের সকল ধর্মের মানুষের মানবসভ্যতায় রয়ে গেছে। পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে অসংখ্য রাষ্ট্রের হয়েছে আবার শেষও হয়ে গেছে , কিন্তু ইতিহাসে এমন একটি রাষ্ট্র গঠিত হয়েছিল যে রাষ্ট্রে কোন জেলখানা ছিলোনা, যে রাষ্ট্রে ছিলো সভ্যতা,ন্যায়, মানবতা, এবং আরো ছিলো কল্যাণ। সেই রাষ্ট্রের নাম মদিনাতুল মুনাওয়ারা যার পূর্ব নাম ছিলো ইয়াসবির, আর এই রাষ্ট্র গড়ার মহান স্থপতি হলেন মানব জাতির শ্রেষ্ঠ মানব আমাদের আকাঁ প্রিয় নবি হুজুরে আকরাম রহমাতুল্লিল আলামীন মুহাম্মদ রাসুলুল্লাহ মোস্তফা (দ.)।

 

হুজুরে আকরাম দ. মক্কার সর্বপ্রথম গোপনে ৩ বছর এবং প্রকাশ্য ১০ বছর দাওয়াহ্ পরিচালনা করেন। এই মক্কা জীবনে উনার কোনভাবে রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ হয়নি পুরো মক্কা জীবনেই ওনি রাজনৈতিক কোন কার্য সম্পাদনার মনোনিবেশ করেননি বরং মক্কা জীবন ছিলো তার শৈশব জীবন এই শৈশবেই তিনি রাজনৈতিক না হলেও দরিদ্র ও নিপীড়িতদের সাহায্য করার এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য মক্কা জীবনেই প্রতিষ্ঠা করেন হিলফুল ফুজুল এবং এটাই রাসুলুল্লাহ দ. প্রথম রাজনৈতিক দূরদর্শিতার প্রতিফলন। নির্যাতিত এই মক্কা জীবনে যখন মুমিনরা শ্বাস নেওয়ারও সুযোগ হচ্ছে না, তখন মদিনার বুকে আল্লাহ তায়ালা রাসুলুল্লাহ দ. এর জন্য নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছেন। সেখানেই আনসার সাহাবীগণ তাদের হৃদয়ে ভালোবাসা বিশ্বস্ততায় ভরপুর মানুষ যারা নবীর প্রতি আনুগত্যের শপথ নিয়ে অপেক্ষা করছিলেন। আর তখনই শুরু হলো মানবতার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র মদিনা রাষ্ট্রের সূচনা।

 

রাসুলুল্লাহ (দ.) এর রাজনৈতিক দূরদর্শিতার আরেক প্রতিফলন হয় এখানে নবীজী বুঝেছেন, একটি নতুন সমাজ গঠনের জন্য শুধু আবেগ ভালোবাসা নয় বরং প্রয়োজন শক্ত ভিত্তি, সুসংহত নীতি এবং এমন আইন, যা মানুষকে ঐক্যবদ্ধ রাখবে। তাই মদিনায় এসে রাসুলুল্লাহ দ. প্রথমেই নির্মাণ করলেন মসজিদে নববী অর্থাৎ রাসুলুল্লাহ দ. পার্লামেন্ট। এই মসজিদে নববী কেবল ইবাদতের স্থান ছিলোনা, এখানেই হতে রাষ্ট্রীয় নীতি নির্ধারণের কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠা, ন্যায়বিচারের আসন এবং উম্মাহকে ঐক্যবদ্ধ রাখার সকল পরিকল্পনা। এক ছাদের নিচে মসজিদই হয়ে উঠল প্রশাসনিক কার্যক্রমের প্রাণকেন্দ্র।

 

এরপর নবীজী (দ.) এর আরেকটি মহান রাজনৈতিক দূরদর্শিতা প্রকাশ পেল ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। মক্কা থেকে আসা মুহাজিরর সাহাবীগণ ছিলেন নিঃস্ব, ঘরবাড়ি সব হারানো মানুষ। অপরদিকে আনসাররা ছিলেন সম্পদের অধিকারী, জমিনের মালিক। যদি এই দুই দলের মধ্যে বিভক্তি দেখা দিত, তাহলে রাষ্ট্রের ভিত ভেঙে যেত। কিন্তু নবীজী (দ.) মুহাজির ও আনসারদের মধ্যে এমন ভ্রাতৃত্বের বন্ধন গড়ে দিলেন, যার তুলনা ইতিহাসে অন্যন্য। একজন আনসার তার অর্ধেক সম্পদ ভাইকে দিয়ে দিল, ঘর ভাগ করে নিল, এমনকি ব্যবসায়িক অংশীদার বানাল। এটি প্রমাণ করে, নবী (দ.)কেবল সরদার ছিলেন না ছিলেন মানবতার দীক্ষক ও রক্ষক। তিনি মানুষের জন্য সর্বদাই দয়া, ন্যায় ও সহমর্মিতা প্রদর্শন করতেন।

 

তবে এখানেই থেমে থাকেননি। রাজনৈতিক দূরদর্শিতা মানে কেবল ভেতরের ঐক্যের মাধ্যই৷ সীমাবদ্ধ নই, বাইরের শক্তির সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখা। মদিনায় ইহুদি, খ্রিস্টান, মুশরিক বিভিন্ন জনগোষ্ঠী বাস করত। সবাইকে বাদ দিয়ে শুধু মুসলমানদের নিয়ে রাষ্ট্র টিকে থাকতে পারত না। তাই রাসুলুল্লাহ (দ.) ইতিহাসের প্রথম লিখিত সামাজিক চুক্তি মদিনার সনদ প্রণয়ন করলেন। এই সনদে মুসলমান ও অমুসলিম সবাইকে নাগরিক হিসেবে মর্যাদা দেওয়া হলো। সবার অধিকার নিশ্চিত করা হলো, তবে রাষ্ট্রের কেন্দ্রবিন্দু হলো ন্যায়, সত্য ও আল্লাহর আইন। এটি প্রমাণ করে নবী (দ.)ছিলেন অসাধারণ দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি বহুধর্মীয় সমাজকে শান্তিপূর্ণ সহাবস্থানে রূপ দিতে সক্ষম হন।

 

এই সনদ শুধু প্রশাসনিক কাগজ ছিল না এটি ছিল মানুষের মনে আস্থা সৃষ্টির দলিল। মদিনার ইহুদিরা তখনই বুঝল, রাসুলুল্লাহ (দ.) এর শাসন মানে অত্যাচার নয় । বরং তিনি সমান অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করলেন মদিনার সনদে। ফলে মদিনার অমুসলিমরাও তাঁর নেতৃত্ব মেনে নিল এটাকে আপনি বলবেন রাসুলুল্লাহ দ. এর রাজনৈতিক দূরদর্শিতার প্রামন? এর আগে কখনো কেউ একই রাষ্ট্রে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি সর্বপ্রথম রাসুলুল্লাহ (দ.) ই ইহুদি মুসলমান নিয়ে সব গোত্র একত্র করে সকলের অধিকার নিশ্চিত করছেন এটা রাসুলুল্লাহ দ. অন্যতম রাজনৈতিক দূরদর্শিতার প্রমান।

 

আসুন এবার একটু বিতরে প্রবেশ করি, এবার নবীজী দ. র আরেকটি প্রজ্ঞা দেখা যায় তিনি জানতেন, কোনো রাষ্ট্রের স্থায়িত্ব রক্ষা করতে হলে অভ্যন্তরীণ শৃঙ্খলার পাশাপাশি বাহ্যিক হুমকি মোকাবিলা জরুরি। তখনই তিনি তিনি মুহাজিরদের সামরিকভাবে প্রস্তুত করলেন, কূটনৈতিক চুক্তি করলেন এবং মুসলিম উম্মাহকে সজাগ করলেন। তাঁর দূরদর্শিতা এমন ছিল যে, যুদ্ধ বাধার আগেই তিনি প্রতিপক্ষের পরিকল্পনা বুঝে ফেলতেন, মুসলিমদের রক্ষা করতেন এবং সব সময় কৌশলগত দিক থেকে এগিয়ে থাকতেন। মদিনা রাষ্ট্র কেবল একটি ভৌগোলিক সীমারেখা ছিল না এটা ছিল মানবতার জন্য এক মহান শিক্ষা। এখানে আমরা দেখি, কীভাবে নবী (দ.) দুর্বল, নির্যাতিত, অভাবগ্রস্ত একদল মানুষকে ঐক্যবদ্ধ করে এমন এক রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, যা পরে পৃথিবীর বৃহত্তম সাম্রাজ্যের ভিত্তি হয়ে দাঁড়ায়।

 

মদিনা রাষ্ট্রের ভিত মজবুত করার পর নবী করীম (দ.)এর রাজনৈতিক দূরদর্শিতা আরেকটি নতুন মাত্রা পায় তা হলো ন্যায়বিচার প্রতিষ্ঠা। পৃথিবীর ইতিহাসে শাসকেরা সাধারণত নিজেদের দল বা জাতিকে অগ্রাধিকার দেয়। কিন্তু নবী (দ.) এমন এক দৃষ্টান্ত স্থাপন করলেন, যেখানে অপরাধী যদি তাঁর আপন পরিবার থেকেও হয়, তাহলেও সে শাস্তি থেকে বাঁচতে পারবে না। ন্যায়বিচার রাষ্ট্রের প্রাণ মনে করতেন রাসুলুল্লাহ (দ.) তাছাড়াও ইসলামের বড় বিধানের একটি ন্যায়বিচার । আসুন রাসুলুল্লাহ দ. এর বিচার কেমন ছিলো একটি ঘটনার মাধ্যমে শুনি একবার একজন উচ্চবংশীয় মাখজুম বংশের এক মহিলা চুরি করলে সাহাবি হযরত উসামা ইবনে যায়েদ (রা) সুপারিশ করতে চাইলেন মহিলার পক্ষে, যেন তাকে শাস্তি না দেওয়া হয়। নবীজী (দ.) এর উত্তরে বললেন, তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছে এজন্যই যে, তারা ক্ষমতাশালী হলে অপরাধ করলেও ছেড়ে দিত, আর দুর্বল হলে কঠোর শাস্তি দিত। আল্লাহর কসম! আমার কন্যা ফাতিমাও যদি চুরি করত, আমি তার হাত কেটে দিতাম। এরপর যে মহিলা চুরি করেছিল, তিনি তার হাত কাটার নির্দেশ দিলেন। সুতরাং তার হাত কেটে দেয়া হল। ঘটনাটি বর্ণনা হয় সহিহ মুসলিম ৪৩০৩ নং হাদিসে।

 

এইবার আসুন রাসুলুল্লা দ. এর এই ঘোষণা কি শুধু মুসলমানদের জন্য না নয়, বরং মদিনার সব নাগরিকের হৃদয়ে আস্থা সঞ্চার করার জন্যই। তাঁরা বুঝলেন, এ শাসক কারও প্রতি পক্ষপাত করেন না, তাঁর শাসন ন্যায়ভিত্তিক। এবার বুঝেন রাসুলুল্লাহ দ. এর রাজনৈতিক দূরদর্শিতা। এখানে একটা কথা না বললেই রাজনিতীর মূল হলো ন্যায়বিচার সুতারাং ন্যায়বিচারের দিক দিয়ে রাসুলুল্লাহ দ. অন্যতম রাজনৈতিক সরদার।

 

এবার আরেকটি দেখি শুনেন, রাজনৈতিক দূরদর্শিতার আরেকটি দিক হলো অর্থনৈতিক ভিত্তি মজবুত করা। নবী (দ.) জানতেন, ক্ষুধার্ত মানুষের কাছে ন্যায়বিচার বা ধর্মের বাণী টিকিয়ে রাখা কঠিন অবশ্যই। তাই তিনি ব্যবসা-বাণিজ্যে নৈতিকতার গুরুত্ব দিলেন, সুদ নিষিদ্ধ করলেন, দান-সদকার উপর গুরুত্বারোপ করলেন এবং যাকাত প্রথা চালু করলেন। এর ফলে ধনী-গরিবের মধ্যে দূরত্ব কমে গেল, সমাজে একটি ভারসাম্য সৃষ্টি হলো। মানুষ অনুভব করল, রাষ্ট্র কেবল তাদের কাছ থেকে আদায় করছে না বরং তাদের দায়িত্ব নিচ্ছে। কি বলবেন এটা কি রাসুলুল্লাহ দ. এর রাজনৈতিক দূরদর্শিতা নয়? একটা রাষ্ট্রের যেখানে ধনী গরিবের মধ্যে দূরত্ব না করে রাসুলুল্লাহ দ. সকলকেই অর্থনৈতিক ভাবে সমান অধিকার দেওয়ার লক্ষ্য যাকাত আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে ইসলাম কী সঠিক রাজনীতির নিদর্শন নই? অবশ্যই ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন-বিধান তা রাসুলুল্লাহ দ. ৬৩ জিন্দেগী প্রামন। তাছাড়া নবী (দ.) এর কূটনৈতিক দূরদর্শিতা ছিল অনন্য। তিনি জানতেন, চারপাশে শত্রু রাষ্ট্রগুলো মুসলমানদের শক্তি বাড়তে দেখলে নিশ্চুপ বসে থাকবে না। তাই তিনি আগেভাগেই বিভিন্ন গোত্রের সঙ্গে শান্তিচুক্তি করলেন, দূত পাঠালেন, দূতাবাস-ধর্মী যোগাযোগ স্থাপন করলেন। তাঁর লেখা চিঠিগুলো আজও সাক্ষ্য হিসেবে আছে, কিভাবে তিনি সমগ্র আরব তথা বাইরের দুনিয়াকেও ইসলামি রাষ্ট্রের অস্তিত্বের সাথে পরিচিত করালেন। এই কূটনৈতিক পদক্ষেপগুলো মদিনাকে কী একাকী করে দিয়েছে না বরং আন্তর্জাতিকভাবে পরিচিত এবং সম্মানিত করেছে।

 

মদিনা রাষ্ট্রে নবী (দ.)এর সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য হলো মানুষের অন্তরে পরিবর্তন আনা। রাষ্ট্র কেবল বাহ্যিক আইন দিয়ে চলে না; জনগণের অন্তরে যদি অনৈতিকতা, লোভ আর বিভক্তি থাকে, তবে কোনো আইনই কার্যকর হয় না। তাই নবী করীম (দ.) একদিকে প্রশাসনিক কাঠামো গড়ে তুললেন, অন্যদিকে মানুষের হৃদয়ে তাকওয়া জাগালেন। তিনি তাদের শিখালেন শাসকের আনুগত্য আল্লাহর আনুগত্য, রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা করা ঈমানের অংশ। তিনি শিখালেন দেশপ্রেম ইমানের অংঙ এই শিক্ষা মানুষকে আইন মানতে অবশ্যই স্বতঃস্ফূর্ত করে।

 

তবে রাজনৈতিক দূরদর্শিতার সবচেয়ে উজ্জ্বল দিকটি দেখা যায় যুদ্ধ পরিচালনায়। বদর, উহুদ, খন্দক প্রত্যেক যুদ্ধে নবী (দ.) কেবল সামরিক নেতা ছিলেন না বরং দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিটি সিদ্ধান্ত নিয়েছিলেন। বদরের যুদ্ধে তিনি সেনাদের অবস্থান নির্ধারণে পরামর্শ নিলেন সাহাবিদের কাছ থেকে, যা প্রমাণ করে তিনি পরামর্শভিত্তিক নেতৃত্বে বিশ্বাসী। উহুদের যুদ্ধে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করলেন। আর খন্দকের যুদ্ধে পারস্য থেকে শেখা কৌশল ব্যবহার করে মদিনাকে রক্ষা করলেন, যা দেখায় তিনি বিশ্বের জ্ঞান ও অভিজ্ঞতা গ্রহণ করতে দ্বিধা করতেন না।

 

একইসঙ্গে নবী (দ.) অভ্যন্তরীণ ষড়যন্ত্র মোকাবিলায়ও দূরদর্শী ছিলেন। মুনাফিকরা রাষ্ট্রকে দুর্বল করার চেষ্টা করত, কিন্তু তিনি কখনও তাদের প্রকাশ্যে হত্যা করেননি। কারণ তিনি জানতেন, এতে মুসলমানদের অন্তরে বিভেদ দেখা দেবে। বরং তিনি ধৈর্য ও প্রজ্ঞা দিয়ে তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন। এটি ছিল অসাধারণ রাজনৈতিক দক্ষতা, যা প্রমাণ করে তিনি শুধু শক্তি দিয়ে নয় প্রজ্ঞা দিয়েও রাষ্ট্র পরিচালনা করতেন।

 

আরেকটি উল্লেখযোগ্য দিক হলো শিক্ষা। নবী করীম (দ.)জানতেন, টেকসই রাষ্ট্র গড়তে হলে শিক্ষা অপরিহার্য। তাই তিনি বন্দি কাফিরদেরকেও মুক্তি দিলেন একটি শর্তে যে, তারা যদি দশজন মুসলমানকে শিক্ষিত করবে। আপনি কি মনে করেন এতে বোঝা যায় না? রাসুলুল্লাহ দ. কেমন রাজনীতি কেমন ছিলো? তাঁর দৃষ্টি সীমিত কি ছিল? বরং ভবিষ্যতের প্রজন্ম নিয়েও তিনি ভাবতেন যা করেছেন তা পৃথিবীর আর কোন রাজনৈতিক নেতার মধ্যে পাবেন না।

 

মদিনা রাষ্ট্রের প্রতিটি পদক্ষেপে নবী (দ.)এর রাজনৈতিক দূরদর্শিতা প্রতিফলিত হয়েছে। তিনিকি শুধুমাত্র কেবল তৎকালীন সমস্যারই সমাধান করছেন? না তিনি এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন যা আজও আধুনিক রাষ্ট্রব্যবস্থার কাছে শিক্ষণীয়।মদিনার ভূমি ছিল তখন নানা গোত্র, নানা মত, নানা স্বার্থের সংঘাতে পূর্ণ। এমন এক পরিস্থিতিতে নবী করীম (দ.) নিজের অগাধ প্রজ্ঞা দিয়ে একটি অটল ভিত্তি স্থাপন করেন। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা এখানেই যে, তিনি শুধু মুহূর্তের জন্য নয় বরং শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকার মতো রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছিলেন। তিনি জানতেন, রাষ্ট্র কেবল শক্তি দিয়ে টেকে না রাষ্ট্র টেকে ন্যায়, ভালোবাসা ও আস্থার উপর। তাই তিনি প্রতিটি পদক্ষেপে মানুষের হৃদয় জয় করাকেই অগ্রাধিকার দিলেন। বদরের যুদ্ধ থেকে খন্দকের প্রতিরক্ষা সব জায়গায় তিনি দেখালেন কীভাবে পরামর্শ গ্রহণ, ধৈর্য ও পরিকল্পনা দিয়ে দুর্বল অবস্থান থেকেও বিজয় অর্জন করা যায়।

 

মদিনা রাষ্ট্রের সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য ছিল এর মানবিক দিক। শত্রু যখন সামনে, তখন তিনি সৈন্যদের শুধুই যুদ্ধের কৌশল শেখাননি তিনি শিখিয়েছেন কিভাবে যুদ্ধেও মানবতা অটুট রাখতে হয়। নারীদের, শিশুদের, বৃদ্ধদের, উপাসনালয়গুলোর প্রতি আক্রমণ না করার শিক্ষা দিয়েছিলেন তিনি। এ ছিল তাঁর রাষ্ট্রীয় নীতিরই অংশ যেখানে ন্যায়বিচারের পাশাপাশি দয়া ছিল অবিচ্ছেদ্য। আরেকটি বিরল দৃষ্টান্ত হলো ক্ষমতার শীর্ষে থেকেও বিনয়ী থাকা। যখনই রাষ্ট্রে বড় কোনো সিদ্ধান্ত নিতে হতো, তিনি নিজের মত চাপিয়ে দেননি বরং সকল সাহাবিদের সাথে বসে পরামর্শ নিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন রাষ্ট্র একক ব্যক্তির ইচ্ছায় চলে না রাষ্ট্র চলে পরামর্শ অংশগ্রহণের মাধ্যমে।

 

মদিনা রাষ্ট্রের আরেকটি সোনালি দিক হলো ক্ষমাশীলতা। বহুবার শত্রুরা মুসলমানদের রক্ত ঝরিয়েছে, নির্যাতন করেছে, ষড়যন্ত্র করেছে। কিন্তু নবী করীম (দ.)বারবার ক্ষমার দ্বার উন্মুক্ত করেছেন। তাঁর এই অদ্বিতীয় নীতি মানুষের হৃদয়ে আলো জ্বালিয়েছে। শত্রুরা মিত্রে পরিণত হয়েছে, বিদ্বেষ ভালোবাসায় রূপ নিয়েছে। এভাবেই মদিনা রাষ্ট্র ধীরে ধীরে কেবল আরবের মাটিতেই না গোটা বিশ্বের কাছে হয়ে ওঠে এক আদর্শ রাষ্ট্র। যেখানে শাসকের শাসন মানে ছিল না দমন-পীড়ন, বরং ছিল শান্তি, ন্যায়বিচার ও কল্যাণের প্রতিশ্রুতি।

 

আজও যখন আমরা মদিনা রাষ্ট্রের দিকে তাকাই, তখন সেখানে পাই একটি পূর্ণাঙ্গ মানবিক সমাজের রূপরেখা। নবী করীম (দ.)এর রাজনৈতিক দূরদর্শিতা আমাদের শেখায় রাষ্ট্রের ভিত্তি কেবল অর্থনীতি বা সামরিক শক্তি না বরং রাষ্ট্রের ভিত্তি হলো ন্যায়বিচার, শিক্ষা, ধৈর্য, ক্ষমাশীলতা ও মানুষের প্রতি ভালোবাসা। এ কারণেই মদিনা রাষ্ট্র ইতিহাসে অমর হয়ে আছে। আর নবী করীম (দ.) আজও মানবতার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলজ্বল করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park