
বিচ্ছেদ! আমাদের জীবনের সবচেয়ে পরিচিত এক শব্দ! তবে বিচ্ছেদ কি শুধু প্রেমে হয়? যদি বলি না বিচ্ছেদ মানুষে মানুষের সাথে হয়। একটা আত্মার সাথে ভিন্ন একটা আত্মায় ও বিচ্ছেদ হয়। রক্তের সাথে রক্তের সম্পর্ক শেষ হয় বিচ্ছেদের গল্প দিয়ে, আবার নাকি মানবিকতার ও বিচ্ছেদ হয় এই শহরে তবে জানেন কি সব বিচ্ছেদ কিন্তু বিচ্ছেদ নয়, কিছু বিচ্ছেদ দূরে সরে গিয়েও কাছে নিয়ে আসে বারবার কারণ সব বিচ্ছেদেরই একটা দীর্ঘ অনুপ্রেরণা আছে……!
আমাদের বিচ্ছেদ হয়, সম্পর্ক নষ্ট হয় , কিন্তু আমরা মাঝে মাঝে বুঝে উঠতে পারি না আমরা কেন অন্যদের সাথে সম্পর্ক নষ্ট করি। কখনো নিজে ভালো থাকবো বলে আবার কখনো অন্যকে ভালো রাখবো বলে আমরা হঠাতে সবকিছু থেকে দূরে সরে যেতে চাই, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না আমাদের ঠিক কি দরকার! আমরা বড় আজব এক প্রাণী কখনো একা থাকবো বলে দূরুত্ব গড়ি আবার কখনো সবাইকে নিয়ে একসাথে বাঁচবো বলে দূরুত্ব কমিয়ে আনি, আসলে আমরাই বুঝে উঠতে পারি না আমাদের ধৈর্য্য দরকার নাকি ভালো থাকার তীব্র ইচ্ছা……!
আর যখন আমরা কিছুই বুঝে উঠতে পারি না ঠিক তখনি বিচ্ছেদ নামক শব্দে পরিণত হই, হয়তো নিজেদের অজান্তে নয়তো জেনে অভিমানে অন্যকে কষ্ট দিয়ে ভূল বুঝে!