1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

ক্ষমা করে দিও প্রিয় — গোলাম সরোয়ার 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

ক্ষমা করে দিও প্রিয় 

গোলাম সরোয়ার 

 

দু:খ সয়ে সয়ে

এ হৃদয় করেছি পাথর

এখানে নরম মাটি নেই

যে মাটিতে গজাবে শিকড়।

 

মন খারাপের মত মন

নেই আর আগের মতন।

তাই তো এখন

কাঁদাতে পারে না কেউ আর

রুদ্ধ করিয়াছি যত

বেদনার দ্বার।

 

অন্তরপ্রাঙ্গণতলে বসি

আজ আর হই না উদাসী।

যে দিয়েছে ব্যথা

বহুদিন আগে তারে

করিয়াছি ক্ষমা।

 

কারোপ্রতি কোন রোষ,

ঘৃণা বা বিদ্বেষ

কোন কিছু রাখি নাই জমা।

 

ভুল করে কোন ক্ষণে

যদি গো কাহারো মনে

কোনদিন দিয়ে থাকি ব্যথা

কহি আজ করজোড়ে

দিও গো মার্জনা করে

ভুলে যেও সে সকল কথা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park