1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

ক্ষনস্থায়ী — মোঃ মাহে আলম আখন 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

ক্ষনস্থায়ী 

মো: মাহে আলম আখন 

 

ঝড়া পাতা ঝড়ে  বুঝিয়ে দেয়,

পৃথিবীর কোন কিছু চিরস্থায়ী নয়।

নদীতে ভাটা এসে বুঝিয়ে দেয়,

জোয়ার কোনদিন স্থায়ী নয়।

 

জীবনে বার্ধক্য এসে বুঝিয়ে দেয়,

যৌবন কখনো থাকবার নয়।

ঘুম এসে বুঝিয়ে দেয়,

শরীরটা লোহা নয়।

 

রাত এসে বুঝিয়ে দেয়,

সারা জীবন সুখের নয়।

মরন এসে বুঝিয়ে দেয়,

পৃথিবী থাকার জায়গা নয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park