1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

সংস্কার —– রুহী সালমা এ্যানি

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৩ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

সংস্কার 

রুহী সালমা এ্যানি

 

ঘুনে ধরা সমাজটাকে

হবে যে বদলাতে

সময় এসেছে পরিবর্তনের

সময় এসেছে কাজ করার একসাথে

হাত রেখে হাতে।

অবহেলা,_ অনিয়ম _অনাচার_ অবিচার

ঘুচোতে যদি হয়

সংস্কারের বিকল্প কিছু তো নয়

তবেই তো অমানিশা ঘুচে যাবে,

মুছে যাবে আধার রাতের কালো

সবাই মিলে এক হলে

উঠবে ভোরের সূর্য

ফুটবে নতুন দিনের আলো।

তাইতো সংস্কার দরকার

পরিবর্তন চাই সবার

দৃষ্টিভঙ্গির বদল আর নিয়ম-কানুনের নীতি

মানতে হবে যথারীতি

তবেই তো সংস্কারে বদলাবে দেশ

ঘটবে দুঃশাসনের ইতি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park