
পড়ালেখা করে হবো জ্ঞানী,
ছড়াবো সাম্যের বাণী।
পড়ালেখা করা ভালো,
ছড়াবো জ্ঞানের আলো।
বেশি বেশি পড়বো,
নিজেকে গড়বো।
পড়ালেখা করলে পাব সম্মান,
দেশের জন্য দিতে পারি প্রাণ।
পড়ালেখা করতে সবাইকে বলবো,
সবাইকে নিয়ে জ্ঞানের পথে চলবো।
পড়ালেখা করে দাঁড়াবো দারিদ্রের পাশে,
যে লেখাপড়া করে তাকে সবাই ভালোবাসে।