1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

বাবা —- সাবিত রিজওয়ান

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৬ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

বাবা

সাবিত রিজওয়ান

 

বাবা তুমি বটের ছায়া,

রোদে-পুড়ে বাঁচাই মাথা।

আমার পথে কাঁটা এলে,

নিজে নাও সব ব্যথা-ব্যাথা।

 

স্বপ্নগুলো গাঁথো তুমি,

আমার ঘুমের ভেতর ভরে,

আমি হাঁটি ভুলের পথে,

তুমি টানো সঠিক ঘরে।

 

আল্লাহ যেন রাখেন তোমায়

হেদায়েত আর সুস্থতায়,

তোমার সেবায় জীবন কাটুক

এই দোয়া রইল প্রার্থনায়।

 

আমিন বলি চোখ ভিজিয়ে,

এই কথাগুলো সত্যই,

বাবা তুমি আমার কাছে

সবচেয়ে বড় বন্ধু তাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park