1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

বাবা —- আরাফাত সামি

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১২ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

বাবা

আরাফাত সামি

 

যেই মানুষটা দিতো

আমায় সর্ব সুখের ছায়া,

সেই মানুষটা হারিয়ে গেলো

রেখে গেলো মায়া।

 

বটগাছের মতো ছায়া হয়ে

থাকতো আমার পাসে,

দুংখের সময় হাত বাড়িয়ে

টেনে নিতো বুকে।

 

গায়ে একটা শার্ট পরতো

ছিলো ছিরাফারা,

আমার জন্য বাজার থেকে

আনতো নতুন জামা ।

 

সারাটি দিন কাজ করে

ঝরাতো গায়ে ঘাম,

আমার একটু হাসি দেখলেই

জুরাইতো তার প্রান।

 

সে হাজার কস্টে থাকলেও

কস্ট দিতো না মোরে,

সে খাইতো ডাল ভাত

আর আমারে দিতো মাছে ভাতে।

 

বাবা আমার চলে গেছে

আমায় করে একা,

রিদয় জুরে রেখে গেলো

তার ছায়া মায়া?

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park