1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

অপেক্ষার প্রহর  —– ফিরোজ শাহীন আলাল 

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২৩ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

অপেক্ষার প্রহর 

ফিরোজ শাহীন আলাল 

 

সেই তো চলেই গেলে এঁকে দিয়ে

সীমানা প্রাচীর—

নতুবা কাঁটা তারের বেড়া

আমি এখনও অপেক্ষায় অধীর

শুধু তোমার বিরহে হয়েছি বধীর—!

 

পথপানে চেয়ে থাকি অপেক্ষার প্রহর

কত পথিক আসে যায় মনের অগোচর

আজও তোমার অপেক্ষায় গোধূলি আবীর

সন্ধ্যা প্রদীপ ধিক্ ধিক্ জ্বলে আচমকা অধীর

শেষ বিকেলে অপেক্ষার প্রহর —!

 

আশা নিরাশার দোলাচলে ঝরে বকুল

জলোচ্ছ্বাসে প্লাবিত নদীর দু’কুল

মনের গহীনে তালপট্টি দ্বীপে দখল নেয়

মেঘ বরীষণে থৈ থৈ প্লাবন—

অপেক্ষার পিরামিডে মমি খুঁজি

কোথায় পাষাণ ফেরাউন—!

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park