1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

চেনা মানুষের অচিন রূপ ​—– আব্দুল কাদের

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৫ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

চেনা মানুষের অচিন রূপ

​আব্দুল কাদের

 

চেনা দুই চোখ আজ মানে না কোনো ভাষা

স্মৃতির আয়নায় ধুলো জমে ভাঙছে কত আশা।

অটল বিশ্বাসে যাদের মিছিলে হয়েছি একাকার

অচিন পাখি হয়ে তারা আজ নীলিমায় নিখোঁজ সার।

রাতারাতি সব বদলে গেল চেনা সেই মুখগুলো

বসন্ত শেষে ঝরা পাতা তাই ওড়ায় স্মৃতির ধুলো।

তীব্র ঝরেও বাড়ায়নি হাত চেনা কোনো প্রিয়জন

স্বার্থের টানে সবাই খুঁজেছে নিরাপদ আয়োজন।

অধিকার পেতে রিক্ত হাতে যখনই পেতেছে কর

শুষ্ক দু’চোখ দেখেছে শুধু তপ্ত বালুরচর।

শক্তির দম্ভে বিমুখ যারা ন্যায়ের বেলায় মৌন

স্বার্থ তাদের মুখ্য হলো — নীতি হলো গৌণ।

সরল ছেলেটি বাজিয়েছিল বিজয়ের ঐ ভেড়ী

ঠকে গিয়ে আজ মেঘের আড়ালে করেছে লুকোচুরি।

যাঁর সাহসে স্পন্দিত ছিল অন্যায়ের সব প্রতিকার

দুনিয়া তাঁকেই সস্তা ভেবে বন্ধ করল দুই দ্বার।

হার মেনে নেওয়া পরাজয় নয়, নয়কো কোনো চ্যুতি

ছাইয়ের তলে জেগে আছে আজও সেই নির্ভীক দ্যুতি।

ক্ষমার মহিমা চিনেছে যেজন, সত্যই তার হাতিয়ার

নির্জন পথেই  খুঁজে নেয় সে মুক্তির বারিধার।

এখন কেবল নিজের ছায়াই  হচ্ছে আপন সাথী

স্বার্থের এই আঁধার চিরে কে কার জ্বালায় বাতি?

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park