1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

স্মৃতির রেখাপাত —– মোহাম্মদ খোকা মিয়া

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

স্মৃতির রেখাপাত

মোহাম্মদ খোকা মিয়া

 

জন্মের পর থেকেই মানুষ মরে যায়,

দেহটা শুধু থাকে সাজানো এই ভুবনের মধ্যে।

 

অর্থের জন্য চলে যুদ্ধ, দিন রাতের পরিশ্রম,

কিন্তু কার জন্য তা—জানা থাকে না অন্তরের গভীরে।

 

সাজানো ভুবন, আলো, বিলাস—মানুষ হারায় কোথায়?

থেকে যায় শুধু কিছু মুখ, কিছু ক্ষত, আর না–বলা কথায়।

 

শেষমেশ মানুষ যায়, কণ্ঠ আর হাতও হারায়,

থাকে শুধু স্মৃতি—সুখ আর দুঃখ মিশে লেখা অ্যালবামে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park