1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

আপসহীন নেত্রী খালেদা জিয়া ​—- মীর ফয়সাল নোমান

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৮০ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

আপসহীন নেত্রী খালেদা জিয়া

​মীর ফয়সাল নোমান

 

​আপসহীন এক নেত্রী—বেগম খালেদা জিয়া,

নেতৃত্বের দীপ্তিতে উজ্জ্বল তাঁর প্রজ্ঞা।

 

নব্বইয়ের স্বৈরশাসন শক্ত হাতে দমন,

সংকটে জনগণ পেয়েছে তাঁকেই আপনজন।

 

​মামলা-হামলার ঝড়েও হননি দেশত্যাগী,

বুক ফুলিয়ে বলেছেন—এই দেশই আমার ভাগী।

 

এই মাটিতেই আমার শেষ ঠিকানা,

অন্য কোথাও নেই আমার আশ্রয়খানা।

 

​সংগ্রামে গড়া তাঁর জীবনগাথা,

সাহস আর দৃঢ়তায় লেখা ইতিহাসের পাতা।

 

তাই আমরা তাঁর জন্য তুলি দু’হাত দোয়ার তরে,

পরকালে তিনি ভালো থাকুক এই কামনা করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park