1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

নতুন বছর আসলো —– বিলকিস নাহার মিতু

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১০৫ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

নতুন বছর আসলো
বিলকিস নাহার মিতু

নতুন বছর আসলো নিয়ে
সুখ আর খুশির বাণী,
নানান রকম আয়োজনে
হচ্ছে জানাজানি।

নতুন বছর আসলো নিয়ে
একতারই মন্ত্র,
অটুট থাকুক বাংলাদেশের
সঠিক গনতন্ত্র।

নতুন বছর আসলো নিয়ে
ভালোবাসার পরশ,
ঘৃনা বিদ্বেষ দ্বন্দ্ব ছাড়া
কাটুক ভালো বরষ।

বিলকিস নাহার মিতু
সরকারি বি এল কলেজ, খুলনা
অনার্স ৩য় বর্ষ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park