1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

ভোরের প্রতিশ্রুতি —– হৃদয় সানা

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩৫ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

ভোরের প্রতিশ্রুতি

হৃদয় সানা

 

নতুন ভোরে নতুন আলো,

মুছুক চোখের রাতের কালো।

ভাঙুক দুঃখ, ভাঙুক ভয়,

জাগুক মনে স্বপ্নের ছায়।

 

পাতা ঝরার শেষের সুরে

নতুন গান উঠুক দূরে।

ভুলগুলো হোক শেখার পাঠ,

হালকা হোক জীবনের ভার।

 

এই বছরে প্রেম থাকুক,

মানুষ হয়ে মানুষ ডাকুক।

কবিতা হোক দিনের কাজ,

সত্য থাকুক মনের মাঝ।

 

নতুন বছর আসুক ধীরে,

আনুক শান্তি বুকের নীড়ে।

এই কামনা, এই প্রার্থনা—

ভালো থাকুক সব মানুষই চিরদিনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park