1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়া —– কাব্যশ্রী মো. নজরুল ইসলাম

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৬৮ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

বেগম খালেদা জিয়া, তুমি ছিলে বাংলাদেশের রাজনৈতিক মাঠে খোলা আকাশে এক ধ্রুবতারা।
নীল আকাশে নক্ষত্রের মতো তোমার উজ্জ্বল আলোক শিখায় পথ খুঁজে পেত দিক হারা জাতি।

বেগম খালেদা জিয়া, তুমি ছিলে হাজারো মানুষের ভালোবাসার প্রতীক ধানের শীষের কর্ণধার।
বাংলাদেশের জাতীয় জীবনের রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক ভোটে নির্বাচিত প্রথম মহিলা প্রধানমন্ত্রী।

বেগম খালেদা জিয়া, তুমি ছিলে সোনার বাংলা গঠনের দৃঢ়-প্রত্যয় নিয়ে জাগ্রত প্রাণের নায়িকা।
এ বাংলার নব প্রজন্ম নারী জাতির পথ দেখিয়ে নির্যাতিত মানবতা আবাদকারী আলোর দিশারী।

বেগম খালেদা জিয়া, তুমিই ছিলে শৃঙ্খল মুক্তির সোপান স্বরূপ উদ্ধারকারী দুর্দান্ত সেরা শাসক।
রাজনৈতিক মাঠের উপর কালো গ্রহের ছায়া বিনষ্টকারী বিনাশের নীতির প্রবর্তক আলোক শিখা।

বেগম খালেদা জিয়া,  তুমি ভেঙে দিয়েছিলে মিথ্যা গৌরবের অহমিকা অলীক, সততার সঙ্গে অটুট।
তোমার দেশ প্রেমের নজীর ভালোবাসার সৌরভ মণ্ডিত প্রচারণার কণ্ঠেই উচ্চারিত হতো শান্তির বার্তা।

বেগম খালেদা জিয়া,  তুমি ছিলে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার একক সুর।
তোমার প্রেমের ছোঁয়ায় পরিবর্তিত হয়েছে দেশ ও জাতির অমানবিক দুঃশাসনের শয়তানী রাহুর চক্র।

বেগম খালেদা জিয়া, তোমার কণ্ঠস্বরে জনগণের জন্য ছিলো সর্বদা সহজ সরল পথের আহবান।
বিরুধী দলের জন্য যা ছিলো সবচেয়ে শক্তিশালী বাঁধা যা ডিঙিয়ে সোজা হওয়া এক বিরল ইতিহাস।

বেগম খালেদা জিয়া,  তুমি ছিলে এ বাংলার বুকে নারীদের রাজনৈতিক মাঠের সফল পথপ্রদর্শক।
তুমি অন্যায়ের বিরুদ্ধে ছিলে অটল, অবিচল এক মহীরুহের স্বপ্ন প্রত্যাশী অপরাজিত আপোষহীন।

বেগম খালেদা জিয়া, তুমি ছিলে জনগণের নেত্রী অগণিত এতিমদের সুরক্ষার ছাতা বাংলার মাতা।
তোমার জন্য নির্যাতিত মানুষে পেল সুগঠিত এক সুখের সংসার যা ধ্যান ধারণার বাইরে উজ্জীবিত।

বেগম খালেদা জিয়া, তুমি থাকবে আমাদের হৃদ মাঝারে তোমার আদর্শ আর মহানুভবতার মাঝে।
তুমি থাকবে বাংলাদেশের রাজনৈতিক আকাশের ধ্রুব তারা কুঞ্জে উজ্জীবিত প্রেরণার প্রতীক হয়ে।

আমরা সবাই কখনো ভুলবো বেগম খালেদা জিয়া ও তার হাতে গড়া বাংলাদেশের নেতৃত্বের অটলতা।
প্রিয় মাতৃভূমির টান আর সৎ আদর্শের বাস্তবতায় এদেশ ও জাতি স্মরণ করবে এই মহৎ মহাপ্রাণকে।

বেগম খালেদা জিয়া, তোমার আদর্শ আমাদেরকে চিরকালই পথ নির্দেশনা দিবে পথপ্রদর্শক রূপে।
নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই যেন তোমার অনুগামী হিসেবে জাহির হই বিশ্বের বুকে।

বেগম খালেদা জিয়া, তুমি ছিলে সততার আরেক নাম যা তোমার শেষ বিদায়ে সারাদেশ অশ্রুসিক্ত।
আপোষহীন কার্যক্রমের সংগ্রামী তারুণ্যের শক্তি
আজ শোকে কাতর হৃদয়ের সীমাহীন ভালোবাসা।

তোমাকে জানাই চিরবিদায়ের শেষ বাণী হে মহান সোনার বাংলার রাষ্ট্রনায়ক বেগম খালেদা জিয়া,
জগৎ জীবন শেষে তোমার এ মহাকালের যাত্রা সর্বদা প্রত্যাশিত সুখে শুভ হোক আখেরাতের পথ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park