1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

নতুন বছর —- মোঃ ওসমান গণি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

নতুন বছর

মোঃ ওসমান গণি

 

বছর শেষে হচ্ছে আবার

নতুন বছর শুরু,

নতুন বছরের আগমনে

মন’টা উড়ু উড়ু।

 

নতুন বছরের মতো সবার

আসুক সুন্দর দিন,

পুরানো স্মৃতি ভুলে গিয়ে

জীবন হোক রঙ্গীন।

 

সবার মনে নিয়ে আসুক

নতুন দিনের আলো,

মুছে যাক পুরানো যতো

মনের সকল কালো।

 

জীবনটাকে সুন্দর করতে

সঠিক পথ ধরো,

হিংসা বিভেদ ভুলে গিয়ে

নতুন স্বপ্ন গড়ো।

 

সময়ের সাথে বদলে গিয়ে

নিজেকে করো সৎ,

তবেই পাবে সুখের দেখা

আসুক যতই বিপদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park