
শীত শীত আবহাওয়া
ঠান্ডা পরছে ভারি,
এই শীতে কেমন আছে
পথের মানুষ গুলি।
পথে ঘাটে যাদের বসত ভিটা
তারা হলো অসহায়,
শীতের বস্ত্র দেওয়ার মতো
তাদের কেউ নাই।
দিন কেটে যায় কোনরকম
রাত কাটে না তাদের,
প্রচন্ড শীতে সারাটি রাত
শরীর খানা কাপে ।
আমরা এমন অহংকারী
দয়া মায়া নেই মনে,
নিজের ভালো দেখি আগে
কস্ট দিয়ে অসহায়কে।
আমি একটা কথা বলি আসুন
অসহায়ের পাশে থাকি,
তাদের মুখে ফুটালে হাসি
হবে আমার আল্লাহ খুশি?