1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

জননী আইডিয়াল একাডেমীতে মহান বিজয় দিবস উদযাপন ও পুরস্কার বিতরনী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

মোঃ জুবায়েদ আহমেদ, সিলেট প্রতিনিধি:

 

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জননী আইডিয়াল একাডেমীর উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রিন্সিপাল জনাব মির্জা হোসেন চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং বিজয়ের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার গুরুত্বের ওপর আলোকপাত করেন।

 

অনুষ্ঠানটি উপস্থাপনা ও সার্বিকভাবে পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহশিক্ষা কার্যক্রমের প্রশিক্ষক (সংযুক্ত) মোঃ রবিউল ইসলাম খান রবিন (রাশশাদ)। প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের ইতিহাস, চেতনা ও মূল্যবোধকে সৃজনশীলভাবে তুলে ধরে।

 

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানটির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের ইতিহাস ও মহান বিজয় দিবসের গুরুত্ব আরও গভীরভাবে অনুধাবনের সুযোগ সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park