1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

মীরসরাইয়ের খৈয়াছড়া রেললাইন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

মীরসরাই প্রতিনিধি

 

মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব  খৈয়াছড়া নাথপাড়া এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে।

 

১৫ ডিসেম্বর, ২০২৫ (সোমবার) সকালে খৈয়াছড়া ইউনিয়নের নাথপাড়া এলাকায় রেল লাইনের পাশে ওই যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী মীরসরাই থানা ও চট্টগ্রাম রেলওয়ে পুলিশ (জিআরপি) কে খবর পাঠায়।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সকালে ঘুম থেকে উঠে রেললাইনের উপর গিয়ে দেখি একটি লাশ পড়ে আছে। পরে পুলিশ কে খবর পাঠালে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

 

মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন ঘটনাস্থল ঘুরে এসে বলেন খবর পাওয়ার সাথে সাথে আমি আমি নিজে টিমসহ গিয়ে লাশটি নিয়ে এসেছি, লাশটি দেখে মনে হচ্ছে রেল থেকে পড়ে মারা গেছে। সাথে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ (জিআরপি) কে খবর পাঠিয়েছিলাম, তারা আসলে পরে লাশ উদ্ধার করা হয়।

 

চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)সহকারী উপ-পরিদর্শক রাশেদ রানা বলেন, খৈয়াছড়া নাথপাড়া এলাকায় রেল লাইনের পাশে একটি লাশ পড়ে থাকার খবর শুনে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি, লাশের পরনে ছিল জিন্স পেন্ট গায়ে কপি কালারের গেঞ্জি যুবকের পরিচয় সনাক্ত করা যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park