1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

ভুতুড়েগল্প : খিচুড়ির বাক্স এলো কোথায় থেকে!

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

জেড এইচ ফাহাদ 

 

১.

আজ থেকে স্কুল বন্ধ। একদিন বন্ধ দিছে স্কুল থেকে। রবিন সিদ্ধান্ত নিছে বন্ধে গ্রামের বাড়ী যাবে। যেই সিদ্ধান্ত সেই কাজ।  রওনা দিল বাড়ীর উদ্দ্যেশে। রবিন দশম শ্রেণির ছাত্র। তাদের গ্রামটা নির্জন কিন্তু অনেক সুন্দর। তার মায়ের হাতের খিচুড়িটা তার অনেক পছন্দের। তার ইচ্ছা সে এবার তার মাকে বলবে, খিচুড়ি রান্না করতে। সে খুশি গ্রামের বাড়ী যাওয়া নিয়ে। কিন্তু কষ্ট একটাই ছুটি এক দিন মানে কালই তাকে আবার চলে আসতে হবে। রবিনের বাড়ী আসতে পুরো পরিবারের সবাই খুশি। সবথেকে বেশি তার মা। “ কিরে, চলে আসলি যে।  কোন খবর না দিয়ে।” মা বললেন। “ বন্ধ দিয়েছে তাই চলে আসলাম। ” রবিন বললো। “ তো কয়দিনের ছুটিতে এলি? ” বাব বললেন। “ একদিনের। ” উত্তর দিলো সে। “ তুই তো ডাহলে থাকতে পারবি না। ” মা এই বলে দুঃখ প্রকাশ করলেন। “ তোমার ছেলেকে খাবাও বেশি করে।  এখন তো আমায় ভুলে যাবে। ” সুনিয়া বললো।

 

সুনিয়া হলো রবিনের সমবয়সী বোন। দুইজেনর মধ্যে খুনসুটি লেগেই থাকে। তাদের চার জনের পরিবার।“ আমাকে দেখলেই তো তোর জলে।” বলে রবিন। “ আমার ফকিন্নিদের দেখলে কেন জলবে? ” বিপরীত প্রশ্ন করে। “ এখন তো বলবি আমাকে ফকিন্নি। নিজের কাছে টাকা নেই আবার আমায় বলে।” উল্টো জবাব দেয় রবিন। “ আমার কাছল নেই তো কি হয়েছে। তোর কাছে আছে ! থাকলে আমার জন্য অবশ্য আচার নিয়ে আসতি।”“ দেখেছেন মা। আমাকে ফকিন্নি বলে।আর সে একটা ফকিন্নি, খাদক..!” “ এই একটা দিব আর একটা কথা বললে।”“ এমনিতে তোর সাথে কে কথা বলবে। ”“ এখন তো বলছিস।”“ এই তোরা থামবি দেখা হলেই শুধু মারামারি আর ঝগড়া করা। ”“ আমি কোথায় করছি। তোমার ছেলে না নিজে থেকে এসে ঝগড়া করছে। তুমি তোমার ছেলেকে নিয়ে থাকো। আমি গেলাম। ” এই বলে সুনিয়া নিজের রুমে চলে যায়। “ যা ফ্রেশ হয়ে আয়। তলর জন্য নাস্তার ব্যবস্থা করছি।”“ মা আমাকে কিন্তু খিচুড়ি রান্না করে খাওয়াতে হবে। ”“ আচ্ছা, কাল দুপুরে রান্না করে খাওয়াবো। ” তারপর রবিন নিজের রুমে চলে আসে। সে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়।

২.

“ মা আমাকে খাবার দাও।” বলে রবিন।“ আচ্ছা দিচ্ছি। ” বলে তার মা এসে তাকে খাবার দেয়। তার প্রিয় খিচুড়ি। সে অনেক খুশি হয়। বিকেল শেষে সে বাড়ী থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নেয়।“ মা আমি যাচ্ছি। ” এই বলে রবিন বের হতে যায়। তখন তার মা তাকে থামায়। “ তোর প্রিয় খিচুড়ি রাতে খাস।” এই বলে তার মা তাকে একটা বাক্স দেয়। সো যখন বড় কবরস্থান দিয়ে যাচ্ছিলো তখন সন্ধ্যা হয়ে যায়। হঠাৎ পিছন থেকে তাকে কেউ ডাকে। সে সেদিকে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না। এভাবে তিনবার হয় সে কাউকে দেখে না।তার মনের ভিতর ভয় কাজ করা শুরু করে। সে দ্রুত হাঁটা  শুরু করে। হঠাৎ কেউ তার পিছু নেয়।

 

সে যখন পিছনে তাকায় একটা মেয়েকে দেখতে পায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে উদাও হয়ে যায়। সে যখন সামনের দিকে তাকায় তখন দেখে মেয়েটা তার সামনে।  মেয়েটার চেয়ারা ভয়ংকর রকমের দেখতে। রবিনের তা দেখে অজ্ঞান হওয়ার অবস্থা। মেয়েটা তখনি তার গলা চেপে ধরে, সাথে সাথে রবিনের ঘুম ভেঙে যায়। তার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিলো। তখনই সে খেয়াল করে তার টেবিলের উপর একটা খিচুড়ির বাক্স স্বপ্নে দেখা বাক্সের মতো। কবরস্থানের দিকের জানালাটা খোলা, কিন্তু তার মনে ছিল সে তা বন্ধ করেছিলো। সে তো বাড়ী যায় নাই। তাহলে, খিচুড়ির বাক্স এলো কোথায় থেকে!

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park