1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কে নিয়ে অথই নূরুল আমিন -এর লেখা গান (পর্ব-২)

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯১ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

এনসিপি যাচ্ছে এগিয়ে করছে লোকে বলাবলি

আলোচনার মুখ‍্য বিষয় – মার্কাটা শাপলা কলি

আশাকরি  দেশের সবাই দিয়ে যাবে ভালোবাসা।।

 

দেশের সকল তরুণেরা এনসিপিতে যোগ দিবে

নতুন কিছু হবে এবার, নতুন কিছু করবে

নতুনেরা যাক এগিয়ে সকলের  মনে  এই আশা।।

 

যারা যত নিন্দার শিকার, তারা তত বড় হবে

যুগে যুগে পরিবর্তন এসেছে এ ভাবে

নিন্দুকেরা সারাজীবন রয়ে গেছে দু আশা।।

 

অহংকার পতনের মুল জানলেও তা জানে না

পতনের পর বুঝলে ও আর কিছু করার থাকে না

সঠিক পথে থাকে যারা, পায় সবার ভালোবাসা।।

 

শাপলা কলি মার্কা দেখে এবার যারা ভোট দিবে

তারা সবাই ভালো মনের, শাপলা কলির বিজয় হবে

ভোটের মাঝে পরিবর্তন সবার মনে রয় আশা।।

 

ঘরে ঘরে পৌঁছে যাক এনসিপির সব অঙ্গীকার

দেশের স্বার্থে গঠন করুক, শক্তিশালী সরকার

জনগণের চাওয়া পাওয়া এনসিপি হোক ভরসা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park