1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি ) কে নিয়ে কবি অথই নূরুল আমিন -এর গান 

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

সেদিন আমি এসেছিলাম,এনসিপির এই অফিসে

চারিদিকে দেখে শুনে , ফেলেছি ভালোবেসে।।

 

হাজার হাজার তরুণ দেখে লাগল কি যে ভালো

তাদের ধারায় ফুটবে এবার বাংলাদেশের আলো

নতুন করে জাগবে আশা, নতুন বাংলাদেশে।।

 

এনসিপির সব যুবকেরা, সবাই হোক সূর্য সন্তান

বিশ্বজুড়ে বয়ে আনুক, আমাদের দেশের মান

দেশের মানুষ সবাই মিলে ভোট দিবে ভালোবেসে।।

 

যারা আছো ছেলে মেয়ে, এনসিপিতে জড়িত

সবার যেন হয় ইতিহাস,  শ্রদ্ধেয় ভাসানির মত

ধনী গরিব সবাই যেন, মন থেকে ভালোবাসে।

 

শাপলা কলি মার্কাটা থাকবে সবার ঘরে

দেশের মানুষ ভোট দিবে আপন মনে করে

তোমাদের ও থাকতে হবে জনগণের পাশে।।

 

গরিব দুখী পায় না বিচার, সমাজপতির কারণে

এই বিষয়টা পেশ করিলাম, গানে ও বয়ানে

আশাকরি থাকবে তোমরা, সবসময় তাদের পাশে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park