
আল-মামুন রেজা
রাফি ছিল এক টগবগে তরুণ।যার জীবন একসময় ছিল আনন্দে ভরপুর। কিন্তু হঠাৎ করেই জীবনের সব রঙ যেন বদলে গেল। প্রিয়জনের মৃত্যু, কর্মক্ষেত্রে ব্যর্থতা,একের পর এক বালা মসিবত আর চারপাশের মানুষের উদাসীনতা তাকে নিঃশেষ করে ফেলেছিল। এক রাতে সে জানালার পাশে বসে ভাবছিল—”সব শেষ, আর কোনো আশাই নেই।” চোখের কোণে টলমলে পানি জমে উঠল।
ঠিক তখনই টেবিলের ওপর পড়ে থাকা পবিত্র কোরআনের দিকে চোখ পড়ল তার।সে নিজের অজান্তেই ওযু করে এসে কোরআনটি খুলে একটি আয়াতের দিকে দৃষ্টি পড়ল—
>“অতএব নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।”
(সূরা আশ-শারহ, ৯৪:৬)*
আয়াতটি যেন তার মনের অন্ধকারে একটুকরো আলোর রেখা হয়ে এলো। রাফি ভাবল, আল্লাহ যদি প্রতিশ্রুতি দেন যে কষ্টের পর স্বস্তি আছে, তবে আমি কেন নিরাশ হব?
পরের দিন সে নামাজে ফিরে গেল, কোরআন পড়তে শুরু করল। ধীরে ধীরে তার ভাঙা মন শান্ত হতে লাগল। সে অনুভব করল, আল্লাহ কখনো কাউকে তার সাধ্যের সীমার বাইরে পরীক্ষা দেন না।
> “আল্লাহ কোনো প্রাণীর উপর তার সাধ্যাতীত বোঝা দেন না।”
(সূরা আল-বাকারা, ২:২৮৬)
দিন গড়িয়ে রাফির জীবনে আবার আলো ফিরে এলো। চাকরি না পেলেও সে ছোট ব্যবসা শুরু করল। মানুষের উপকার করতে লাগল।যে কোন কাজ নিয় পরিশ্রম করতে লাগল।সময়কে নষ্ট করল না। সে বুঝল, ধৈর্য শুধু অপেক্ষা নয়—এটা হলো বিশ্বাস রাখা যে, আল্লাহর পরিকল্পনা সব সময় শ্রেষ্ঠ।
তার জীবনের সবচেয়ে প্রিয় আয়াত হয়ে উঠল—
>“অতএব তুমি ধৈর্য ধারণ কর; নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।”
(সূরা আল-আনফাল, ৮:৪৬)
আজ রাফি বলে, “হৃদয়ের প্রেসক্রিপশন একটাই—ধৈর্য, নামাজ, আর আল্লাহর প্রতি আস্থা রাখা। যতই ব্যথা হোক, যতই হতাশা গ্রাস করুক, কোরআনের আলো হৃদয়ে আনলেই অন্তর শান্ত হয়।”
তার জীবন যেন এক জীবন্ত দৃষ্টান্ত—কোরআন শুধু পঠিত বই নয়, এটা ভাঙা হৃদয়ের আরোগ্যের প্রকৃত ওষুধ।
“হৃদয়ের প্রেসক্রিপশন”
>“হে মানবজাতি! তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ, যা অন্তরের রোগের প্রতিকার।”
(সূরা ইউনুস, ১০:৫৭)
জীবনে সফলার নির্দেশনায় মহান আল্লাহ কোরআনে আরও কিছু আয়াত তুলে ধরেছেন।
আয়াত গুলো হলো:
>- যারা বিশ্বাসী ও কৃতজ্ঞ, নামাজ প্রতিষ্ঠা করে, নফস নিয়ন্ত্রণে রাখে, তাদেরই সফলতা অধিগ্রহণ হয়।
[আল-মু’মিনূন ২৩:১-১১]
<- শিক্ষা অর্জন, জ্ঞান বৃদ্ধি ও আল্লাহর পথে জীবন পরিচালনাই প্রকৃত সফলতা।
[আল-আলিক ৯৬:১-৫]
<- যারা তাদের শারীরিক ও নৈতিক দায়িত্ব পালন করে, তাদের জীবন সাফল্যমণ্ডিত হয়।
[আল-মুমিনূন ২৩:৫-৭]
<- অর্থ: যারা ন্যায়পরায়ণ এবং আল্লাহর নির্দেশ মেনে চলে, তারাই প্রকৃত সফলতা লাভ করে।
[আল-মুরসালাত ৭৭:৩৭]
মূলভাব:
কোরআনের সফলতা বলে যে, *আল্লাহর পথে বিশ্বাস ও কর্তব্যপরায়ণতার মাধ্যমে নৈতিক ও আত্মিক শৃঙ্খলা রক্ষা করাই সত্যিকারের সাফল্য।