1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

হাদির চেতনা —– সাকিব মুহাম্মদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

হাদির চেতনা

সাকিব মুহাম্মদ

 

কান্না কেন দোয়া করো,

আমায় রেখে দেশ গড়ো।

আবেগ নয় ঐক্য গড়ো,

বিপ্লবী হয়ে বিদ্রোহ করো।

 

ভেবনা আর আমায় নিয়ে,

ঘুমিয়ে গেলাম চির তরে।

রেখে গেলাম সপ্ন আমার,

পুঁজি দিলাম বিদ্রোহ ভরা গুদাম।

 

শোন সহযাত্রী তরুন অরুণ,

আমার চেতনা করো বরণ।

রুখে দাও আধিপত্যবাদ,

ঐক্য গড়তে হাতে রাখো হাত।

 

সপ্নের মৃত্যু পূর্ণ হলো,

রাজপথেই মৃত্যু হলো।

বিদ্রোহী কবির সঙ্গী হলাম,

মসজিদের পাশে ঠাই পেলাম!

 

এমন রাজকীয় বিদায়,

আমায় তোমরা দিলে।

আমার যাওয়ায় কাঁদলে সবাই,

ভাই বলে সম্মোধন জানালে।

 

বিদায় ভাইয়েরা,

দেখা হবে জান্নাতের সরবরে।

আমায় ভুলে মনে রেখো,

আমার চেতনারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park