
বাংলা মায়ের দামাল ছেলে
শহীদ হাদি ভাই,
বাঙালি ফের মুক্তির শক্তি
বিপ্লবী বীর পাই।
স্বৈরশাসক দলের বিনাশ
চব্বিশের এক বীর,
ঘাতক দলে আঘাত করে
গুড়িয়ে দেয় শীর।
নির্ভীক যুবক দলের কর্মী
স্লোগান মুখর প্রাণ,
দেশ-মাতৃকা পতাকা তল
হাদি ভাইয়ের গান।
বীর শরীফের রক্ত বন্যায়
রাজপথ ভেসে যায়,
বীর বাঙালী জেগে উঠবে
শহীদ ওসমান পায়।