1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

হঠাৎ দেখা- কবি- বিধান চন্দ্র দেবনাথ

  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩২ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

হঠাৎ দেখা

বিধান চন্দ্র দেবনাথ

জামালগঞ্জ, সুনামগঞ্জ। 

ইচ্ছাশক্তি আইডি নং- ০০২০২২০৬৮৯

 

ঈদের ছুটি, আমি যখন

যাচ্ছি গ্রামের বাড়ি,

হটাৎ দেখি এক সুন্দরী

বসে আছে গাড়ি।

 

চুলগুলো তার ঢেউ খেলানো

বাতাসেতে উড়ে,

দেখছি তাকে মিটিমিটি

এদিক সেদিক ঘুরে।

 

চোখ জোড়া তার ভ্রমর কালো

যেন পাখির বাসা,

সেই মেয়েকে পাওয়ার জন্য

সবার মনেই আশা।

 

সেই সুন্দরী বসে আছে

আমার সিটের পাশে,

গায়ে মাখা সুগন্ধির ঘ্রাণ

আমার কাছে আসে।

 

হটাৎ দেখা তোমার সাথে

বলতে পারি কথা ?

তার উত্তরে সেই সুন্দরী

নাড়ালো তার মাথা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park