
সাদিয়া নবম শ্রেণীতে পড়ে ঠিকই কিন্তু তার কর্মকান্ড সব ছোট বাচ্চাদের মতো। এইতো কিছুদিন আগের কথা। রাতে তাকে তার মা ডিম ভাজি করতে বলে। সে লক্ষী মেয়ের মতো তা করে। যখন মা এসে দেখে তখন তো তিনি আকাশ ভেঙ্গে পড়ে। আসলে, সাদিয়া মোবাইলে এতটা মগ্ন ছিল যে সে তেলের বিপরীতে পানিতে ডিম ভাজি করে।
যার কারণে ডিম ভাজি না হয়ে তা ডিম হাতোয়া হয়ে যায় এতো গেল। সাদিয়া কাজে উল্টোপাল্টা না করলে তার তো আবার শান্তি হয় না। টকদিন তো এতটাই চিন্তামগ্ন হয়ে পড়ে যে সে চায়ে রুটি না ভিজিয়ে পানিতে ভিজিয়ে খেতে থাকে। হঠাৎ তার মার ডাকে চিন্তার জগৎ থেকে ফিরে আসে। তার মা একদিন তার মোবাইলের পাসওয়ার্ড চাইলে সে বলে‚“Kuttunir Bacca”“কী বললি?”“ না‚ মানে সাইফে ধরবে দে তাই এই পাসওয়ার্ড দিয়েছি।” একদিন স্কুলে শিক্ষক সাদিয়ার কাছ থেকে পড়া নিতে আসে।“ বলতো‚যে বেশি জানে তাকে কী বলে ?” বলে শিক্ষক। “স্যার‚যে বেশি জানে তাকে জানোয়ার বলে।”এটা শুনে তো শিক্ষকের মাথার উপর যেন আকাশ ভেঙ্গে পড়ে। তার এই অদ্ভুত কাজকর্মের কথা বলে শেষ করার মতো না।