1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সাকিবকে নিয়েই বাংলাদেশের দল ঘোষণা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১১৪ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

ইচ্ছাশক্তি ডেক্সঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে আছেন সাকিব আল হাসান। আর বাদ পড়েছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে থাকা খালেদ আহমেদ।

 

আগামী ২১ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজ। ২১-২৫ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর অব্দি চলবে ২য় টেস্ট।

১ম টেস্টের বাংলাদেশ দল

নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park