
শ্রাবণ ঝরেছিল নরম হৃৎপিণ্ডে—
মেঘলা আকাশ বিজলির আঘাতে;
ছেড়ে গেছে পৃথিবীর প্রেম-রমণী,
নদী—আর দুঃখ দিও না, অভিমানী।
চিরকালই ছিল ভালোবাসার সাধ;
অঘ্রায়ণের শিশির—এমনি ভেজা রাত।
পাখির নীল ঠোঁটে বিরহের সমুদ্র,
ভালোবাসার নদী বয়ে—প্রেম অতি ক্ষুদ্র।
সব অভিমান ভাসায় দিও যমুনায়,
কৃষ্ণ বাঁশিতে সুর তুলে—আজও অজানায়।
বুকে শুধু দহন; দৃঢ় প্রেম বিনম্রতার—
তবুও অপেক্ষায় থাকি প্রিয় মানুষটার।