
শৈশব বেলায়
কাটিয়েছি খেলায়।
শৈশবে দিনগুলোতে করেছি মজা,
প্রচুর খেয়েছি আঙ্গুল গজা।
আনন্দে ছিল মন,
ছিল সারাক্ষণ।
পুকুরে সাঁতার কাঁটা,
আর ডুবডুবি।
এঁকেছে ছোট মনে
অনেক রঙিন ছবি।
শৈশবের স্মৃতি মনে
পড়লে শুধু হাসি,
শৈশবকে আমি
অনেক ভালোবাসি।
শৈশবে আমার শিক্ষক
ছিলেন আমার মা,
এখন মনে পড়ে তা।
শৈশবে বন্ধু ছিল কত
সবাই মিলে খেলতাম মাঠে,
মনোযোগ দিতাম না পাঠে।