1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শান্তি চাই —– কামরুল হাসান কানন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

শান্তি চাই

কামরুল হাসান কানন

 

এই পৃথিবীতে আমরা শান্তি চাই

চাই স্বাধীনভাবে বাঁচতে

চাই অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করতে

সমস্ত যন্ত্রণা ক্লান্তি মুছে শান্তির পথ দেখতে চাই

শান্তির স্বপ্নে আমরা বাঁচতে চাই

এমনি শান্তি চাই, যে শান্তি তোমার-আমার।

মানবের সুখ দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই।

এই পৃথিবীতে আমরা শান্তি চাই।

আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ।

ছবির মতো স্বপ্নগুলোকে বাস্তবায়ন।

আমার মিনতি আজ শান্তি চাই।

স্তব্ধতার বেড়া জাল ছিঁড়ে মোরা শান্তির পথ দেখতে চাই।

এই পৃথিবীতে আমরা শান্তি চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park